২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে: প্রধানমন্ত্রী

চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবিলায় দেশে চলতি মৌসুমেই ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মে) গনভবন থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার গুরুত্ব্বপূর্ণ ব্যাক্তিদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খাদ্য সংকট যাতে না হয় তার জন্য ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে। এর মাঝে আতপ চাল, গমসহ বিভিন্ন খাদ্যশস্য রয়েছে। যা দিয়ে আশা করি আগামী ৫ মাস চালানো যাবে। এরপরে আউশ ধানের মৌসুম আসলে আবারও খাদ্য সংগ্রহ করা হবে। ইনশাআল্লাহ আমরা খাদ্য সংকটে পড়বো না।

রংপুরের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সবাই জানি একসময় রংপুর অঞ্চলটা মঙ্গাপীড়িত ছিল। আর যাতে এমন দিন কখনও ফিরে না আসে তার জন্য সবাইকে সচেতন থগাকতে হবে। একটু অবস্থাসম্পন্ন পরিবারকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ, চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিভাগের সাথে ভিডিও কনফারেন্সের ধারাবাহিকতায় আজকে রংপুর বিভাগের সাথে কথা বলবেন। এটাই শেষ বিভাগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর