বড় ধরনের জনসমাগম যাতে না হয়: প্রধানমন্ত্রী

আমরা সীমিত আকারে বিভিন্ন অফিস খুলে দিয়েছি। মানুষ যাতে রমজানের কেনাকাটা করতে পারে সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে বড় ধরনের জনসমাগম যাতে না হয়। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকে। বড় ধরনের জনসমাগম করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (০৪ মে) করোনা পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, আমরা করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছি, তার ফলও আমরা পাচ্ছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর