প্রশাসনের সহায়তায় সুদিন ফিরেছে পঞ্চগড়ের টমেটো চাষীদের

পঞ্চগড়ে এবার টমেটোর ফলন ভালো হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সারা দেশে জরুরী পরিবহন সেবা ছাড়া বাকি পরিবহন বন্ধ থাকায় বাইরের জেলা থেকে আসতে পারছিলনা টমেটোর পাইকারেরা। একদিকে কৃষকের ক্ষেতের টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছিল পোকার আক্রমণে অন্যদিকে সার কীটনাশকের টাকা কিভাবে তুলবেন ভেবে পাচ্ছিলেন না কৃষকেরা।জেলার উৎপাদিত টমেটো এবার বাইরে না যাওয়ায় জেলায় বিক্রি হচ্ছিল পানির দামেই। দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা যাচ্ছিলনা তেমন আর।

কিন্তু পঞ্চগড়ের কৃষকদের কষ্টে উৎপাদিত ফসলের কথা বিবেচনা করে এগিয়ে এসেছে পঞ্চগড় জেলা প্রশাসন। কৃষকদের পাঁশে গিয়ে দাড়িয়েছেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে এনেছেন টমেটোর পাইকারদের।ফলে সহজেই ভালো দামে টমেটো বিক্রি করতে পারায় হাসি কৃষকের মুখে।

জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা এলাকার টমেটো চাষী সমির উদ্দিন জানান, আগে আমি টমেটো বিক্রি করতে পারছিলাম না। ক্ষেতের টমেটো ক্ষেতেই পঁচে যাচ্ছিল। কিন্তু প্রশাসনের উদ্যোগে বাইরে থেকে পাইকার আসায় আমরা এখন টমেটো বিক্রি করতে পারছি।এখন আমরা খুব খুশি।

দীর্ঘ দিন ধরে টমেটো আড়তে কাজ করে আসা সোনালী রানী বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের এখানকার টমেটো আড়ত গুলো এবার বন্ধ ছিল। কিন্তু প্রশাসনের সহযোগিতায় বাইরে থেকে পাইকার আসায় টমেটো আড়ত গুলো আবার চালু হয়েছে। আর আমরাও কাজ করে খেতে পারছি।আমরা অনুদান চাইনা কাজ করে খেতে চাই।

জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের মের্সাস মামুন ফল ভান্ডারের আড়ৎদার মোঃ মামুনুর রশীদ জানান, আমি প্রতিবারই টমেটো কিনি।কিন্তু এবার টমেটো মৌসুমে এত দিন টমেটো কিনিনি।বর্তমানে বাইরে থেকে পাইকাররা আসায় আমি আবার আড়ৎ চালু করেছি। আমার এখানে ৩ টি আড়তে প্রায় ৪০ জন শ্রমিক কাজ করছে।আবার আড়ৎ চালু হওয়ায় তারাও বর্তমানে ভাল আছে, আমিও ভাল আছি। ব্যবসা করে খেতে পারছি।

পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহদোয়ের সহযোগিতায় আমরা জেলার টমেটো চাষীদের কথা বিবেচনা করে বাইরে থেকে পাইকার এনেছি। পঞ্চগড় জেলা প্রশাসন সর্বদা কৃষকের পাশে আছে এবং ভবিষ্যতে পাশে থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর