সাড়ে ১১ লাখ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন

মহামারি করোনা ভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় আড়াই লাখ মানুষ। ৩৫ লাখ মানুষ আক্রান্ত হলেও সুখবর হচ্ছে এই পর্যন্ত সাড়ে ১১ লাখ মানুষ এই প্রাণঘাতী ভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন।

করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সোমবার (৪ মে) সকাল ৮ টা পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ১৪৬ জন মানুষ। পাশাপাশি আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৬৩ হাজার ৬৮৯ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ এ মারা গেছেন দুই লাখ ৪৮ হাজার ১৪৬ জন মানুষ। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১১ লাখ ৫৩ হাজার ৮৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর