গাজীপুরে করোনায় আক্রান্ত নতুন ৩ জনসহ মোট ৩৩৬

গাজীপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের।

সোমবার (০৪ মে) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।

এতে গত ২ মে ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯১ জন।

জানা যায়, জেলার গাজীপুর সদর উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৮ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন এবং শ্রীপুর উপজেলায় ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩০৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ১৩০ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর