বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের এক বিশেষ উপহার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। চলমান করোনা পরিস্থিতিতে লড়াইয়ের সামনের সাঁড়িতে থাকা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সাংবাদিকদের জন্য ১০ লাখ রুপী করে স্বাস্থ্য বীমা দেয়ার ঘষণা দিলেন তিনি। রোববার (৩ মে) মুক্ত গণপমাধ্যম দিবস উপলক্ষে পরপর দুটি টুইট করে এই ঘোষণা দেন মমতা।
প্রথম দেয়া টুইটে তিনি লিখেছেন, বাংলায় আমাদের সরকার সাংবাদিক-সহ প্রথম সারির কোভিড-১৯ কর্মীদের জন্য ১০ রুপি পর্যন্ত বিমা সুরক্ষা দেওয়ার ঘোষণা করেছে। সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস।
অপর টুইটে তিনি লিখেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল প্রেস। অকুতোভয় হয়ে দায়িত্বপালন করেন তারা। সমাজে তাঁদের অবদানের জন্য আমরা সাংবাদিকদের সম্মান করি। বাংলার সাংবাদিকদের উন্নয়নের স্বার্থে বহু উদ্যোগ নিয়েছে আমাদের সরকার। পশ্চিমবঙ্গে অবশ্য সাংবাদিকদেও সব সুবিধা দেওয়া হয় সরকারি নথিভুক্ত সাংবাদিকদেরই।
কলকাতা প্রেস ক্লাব আসলেই রিপোর্টরদের ক্লাব। অনেকবারই এর সংবিধান পাল্টে সম্পাদকীয় ও বার্তাবিভাগের সাংবাদিকদেরও সদস্য দেওয়ার প্রস্তাব করা হলেও তা কার্যকর করা যায়নি । এমনকি মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে চিত্র সাংবাদিকদের প্রেস ক্লাবের সদস্য করার জন্য অনুরোধ করলেও তাও রাখা হয়নি।
বার্তাবাজার/এসজে