প্রাণঘাতী করোনাভাইরাসের নমুনা আর সংগ্রহ ও পরীক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
রবিবার (০৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়টি জানায় তারা। গবেষণায় মনযোগ দিতে চায় সরকারি এ প্রতিষ্ঠানটি। এখন থেকে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সারা দেশে এই ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডা. আজাদ বলেন, আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।
দেশে করোনাভাইরাসে ৯ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭৭ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬৩ জন। যদিও একদিন আগে এই সংখ্যা ছিল মাত্র ১৭৭ জন।
বার্তাবাজার/এমকে