ড. মুনতাসীর মামুনকে আইসিইউতে স্থানান্তর

করোনা উপসর্গে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি প্রখ্যাত ইতিহাসিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুনকে আইসিইউতে স্থানাতর করা হয়েছে।

মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান এবং হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. লিটু জানান, মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি চোখে ঠিকমত দেখতে পারছেন না। তাই তাকে আইসিইউতে নেয়া হয়েছ। তাকে সুস্থ করতে তোলার প্রাণপন চেষ্টা করা হচ্ছে।

রোববার (৩ মে) করোনা উপসর্গে হাসপাতালে ভর্তি হলেও তার করোনা নেগেটিভ আসে। আজ আবার করোণা টেস্ট করা হবে।

strong>বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর