কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে এক তুরুস্কের নাগরিক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিসোস ডুরাল বে (৫০) বালুখালী রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফিল্ড হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত চার মাস পূর্বে তিনি রোহিঙ্গা রোহিঙ্গা শিবিরে হসপিটালটিতে যোগদান করেন।
রোববার (৩ মে) সন্ধ্যায় ’স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাইরুজ্জামান এসব তথ্য নিশ্চিত জানান, মরদেহে অস্বাভাবিক কোন আলামত পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে ধারনা করা হচ্ছে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
বিষটি নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহীন আব্দুর রহমান জানান, পুলিশ মরদেহটি হাসপাতালে নিয়ে এসেছে। তিনি করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন কিনা তা জানতে (কোভিড-১৯) পরীক্ষার প্রক্রিয়া চলছে।
কেএ/বার্তাবাজার