পারিশ্রমিক চাওয়ায় রুমানাকে ‘গালাগালি’

নারী জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য প্লেয়ারের নাম রুমানা আহমেদ। গত বছর শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটার। ৭ লাখ টাকার চুক্তি হলেও এখন পর্যন্ত ৩ লাখ টাকা পরিশোধ করেছে ক্লাবটি। বাকি টাকা টাকা চাইতে গিয়ে উল্টো ক্লাবটির ম্যানেজার জাকিরের কাছ থেকে অকথ্য ভাষায় গালাগালির শিকার হন বলে অভিযোগ করেন বাংলাদেশ নারী দলের এই অধিনায়ক।

করোনাভাইরাসের এই মহূর্তে টাকা চাইতে গেলে ফিক্সিং করেছে এমন হুমকিও দিয়েছে বলেও জানান তিনি। এছাড়া ক্ষমতার দাপটও দেখাচ্ছেন ঐতিহ্যবাহী এই ক্লাবটি। শুধু রুমানা না আরও অনেক ক্রিকেটারদের পাওনা পুরোপুরি পরিশোধ করে বলে জানান রুমানা আহমেদ।

এমন অভিযোগ নিয়ে এক সাক্ষাৎকারে রুমানা আহমেদ বলেন;“গত বছর ক্লাবকাপ ক্রিকেট টুর্নামেন্টের পাওনা টাকা। আমাকে কিছু দিয়েছে, অন্যান্য মেয়েদেরও কিছু দিয়েছে। ১৫ লাখ টাকা আমরা শেখ রাসেলের কাছে পাই।

গতব ছর হঠাৎ করে দল করেছিল শেখ রাসেল। যেহেতু কোনো প্লেয়ার ছিল না, দলটা তো নতুনই। তাছাড়া এই টুর্নামেন্টে গতবছর ওরা প্রথম খেলেছিল। পাওনা টাকা দূরের কথা দেশের এমন সময় বিন্দু মাত্র সাহায্যও করছে না। সাইনিং মানিও দেয়নি। আমার চুক্তি ছিল ৭ লাখ। এর মধ্যে ৩ লাখ দিয়েছে। বাকিটা আজও দেয়নি। দলের অন্যদেরও একই অবস্থা।”

“আমার দলে জাতীয় দলের আরো যে ৪ জন ছিল তাদেরও একই অবস্থা। শায়লা শারমিনের সঙ্গে ৪ লাখ ২০ হাজার টাকায় চুক্তি হয়েছে কিন্তু ওকে দিয়েছে মাত্র ২ লাখ টাকা। বলছে দিব, দিচ্ছি। যেহেতু বিসিবি’র টুর্নামেন্ট, তাই সিইও’র মাধ্যমে চিঠি পাঠিয়েছি কিন্তু ওরা পাত্তা দেয়নি। খেলা শেষ হয়ে যাওয়ার এক বছরের মধ্যে কোনো টাকা দেবে না, খোঁজ খবর রাখবে না এটা কি করে হয়? এখন আবার আমাকে বলে আমি নাকি খেলাঘর সমাজ কল্যাণ সংঘের সাথে ম্যাচ ফিক্স করেছি। ”— যোগ করেন রুমানা।

তবে টাকা চাইলে তারা ক্ষমতার দাপট দেখানোর এই সাহস পায় কোথা থেকে তা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাইবেন রুমানা আহমেদ। তিনি আরও বলেন;“শেখ রাসেল শুধু নিজেদের ক্ষমতা দেখাচ্ছে। আমি টাকার জন্য ফোন করেছিলাম। কিন্তু আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। করোনার জন্য বসে আছি। শেষ হলে প্রতিবাদ করব। আমি প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) স্যারের কাছে যাব, আমাকে ওরা এভাবে গালাগালি করার করার সাহস কোথা থেকে পেল?”

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর