প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে বিপর্যস্ত পুরোবিশ্ব। এই ভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। তবে ইতোমধ্যে কিছু কিছু দেশ তাদের লকডাউন খুলতে শুরু করেছে। নতুন করে করোনা রোগীর সংখ্যা কমে যাওয়ায় করোনার বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে থাইল্যান্ডও।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মাত্র তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। কোন প্রাণহানি ঘটেও নাই। মোট আক্রান্তের সংখ্যা ২৯৬৬। আর মারা গেছেন ৫৪ জন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাংকক ও প্রদেশগুলো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে। এছাড়া দেশবাসীর চলাফেরায় কড়াকড়িও প্রত্যাহার করা হচ্ছে।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মে থেকে হোটেলগুলো খাবার ও পানীয় বেচতে পারবে। বিমানবন্দর, ট্রেন স্টেশন, বাস স্টেশন, হাসপাতাল, রেস্তোরা ও বেভারেজের দোকান খুলবে। মাসব্যাপী বন্ধ থাকার পর খুলছে পানশালাও। তবে মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় বাসায় নিয়ে পান করতে হবে।
বার্তাবাজার/কে.জে.পি