করোনা শনাক্তে ‘আরোগ্য সেতু’ অ্যাপ, কাজ করে যেভাবে

করোনার থাবায় মানুষ যখন দিশেহারা, ঠীক তখনি মরণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে ‘আরোগ্য সেতু’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেটি নাকি ব্যবহারকারীকে বলে দেয় তার আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো আক্রান্ত রোগী আছে কি না। অথবা কেউ আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলে চিকিৎসকরা ঠিক কী ধরনের পরামর্শ দিচ্ছেন!

এগারোটি ভাষায় ব্যবহারযোগ্য আরোগ্য সেতু অ্যাপটি নিয়ে দারুণ বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতে। সরকারি ব্যবস্থাপনায় তৈরি মোবাইল ফোনে ব্যবহার্য অ্যাপটি নিয়ে রাজনৈতিক তর্কও হচ্ছে ব্যাপক। খবর বিবিসির।

কীভাবে কাজ করে এই অ্যাপ?

ভারতে ন্যাশনাল ইনফর্মেটিকস সেন্টারের মহাপরিচালক ড. নীতা ভার্মা জানিয়েছেন, ‘মূলত আরোগ্য সেতু অ্যাপটি ভারতের নাগরিকদের নিজেদেরই একটা মূল্যায়ণ করার সুযোগ দিচ্ছে, তাদের করোনাবাইরাস সংক্রমণের ঝুঁকি ঠিক কতটা। এর জন্য অ্যাপে তাদেরকে কতগুলো প্রশ্ন করা হয়, তার উত্তরের ভিত্তিতে তাকে অ্যাক্সেস করা হয়, তার উপসর্গগুলো দেখা হয়, তার ভ্রমণের ইতিহাস দেখা হয় ইত্যাদি।’

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর- তৃতীয় দফায় দেশে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর যে কর্মচারীরা সোমবার থেকে কাজে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে এই অ্যাপ ব্যবহার করতে হবে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টায় ভারত সরকার গত মাসের শেষের দিকে আরোগ্য সেতু নামে অ্যাপ্লিকেশনটি বাজারে নিয়ে আসে। দেশের ৫ কোটিরও বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেছেন।

অ্যাপটির উদ্ভোদনের পর ভারতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনসহ একাধিক সংস্থা এর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। এ ছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট অ্যাপনি নিয়ে বলেন- একটি ‘সফিস্টিকেটেড সার্ভেইলেন্স সিস্টেম’, যা বেসরকারি সংস্থার কাছে আউটসোর্স করে দেওয়া হয়েছে। মহামারির ভয় দেখিয়ে নাগরিকদের সম্মতি ছাড়াই তাদের ওপর এখানে নজরদারি চালানো হচ্ছে, ট্র্যাক করা হচ্ছে।

রাহুল প্রসঙ্গে বিজেপি বলছে- তিনি মিথ্যা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।১২০ কোটিরও বেশি জনগণের দেশ ভারতে এখন পর্যন্ত ৪০ হাজার ২৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৩০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৮৮৭ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর