এইচএসসি পরীক্ষার সময় জানালো শিক্ষা বোর্ড !

করোনায় থেমে আছে মানুষের স্বাভাবিক জীবন। বন্ধ হয়ে আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। কঠিন এ পরিস্থিতি স্বাভাবিক হলে একযোগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা। সেশনজট এড়াতেই এ ধরনের প্রস্তুতি। এ ছাড়া করোনার এই সময়ে শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে বিকল্প ব্যবস্থায় ক্লাস চালু রাখারও চিন্তা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে শিক্ষাকার্যক্রম। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত কয়েক কোটি শিক্ষার্থী। করোনার কারণে স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষা। গত ২ এপ্রিল এ পরীক্ষা শুরুর কথা ছিল। কবে নেয়া হবে সেটি এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে প্রাথমিক স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সাথে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ত্রি-বার্ষিক পরীক্ষাও নেয়া যাচ্ছে না। এই অবস্থায় শিক্ষার্থীরা যাতে পাঠ্যবই থেকে দূরে সরে না থাকে সে জন্য প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণীর আলাদা আলাদা ক্লাস নেয়া হচ্ছে সংসদ টিভিতে।

কলেজ এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা করা হয়েছে। সূত্র জানায়, শিক্ষার্থীদের জন্য টিভি বা অনলাইনে ক্লাস চালু রাখার উদ্দেশ্য হলো, পরিস্থিতি স্বাভাবিক হলে যাতে সব শ্রেণির পরীক্ষার আয়োজন করা যায়। একই সাথে ঢাকা শিক্ষা বোর্ড থেকেও আগাম ঘোষণা দেয়া হয়েছে স্কুল খোলার ১৫ দিনের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর