রাজধানীতে আরেক আতংক ডেঙ্গু

রাজধানীতে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। করোনাভাইরাস ঠেকানোর নানা প্রচেষ্টার মধ্যে রাজধানীতে আরেক আতংক ডেঙ্গু।

সিটি কর্পোরেশন বলছে, নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও, প্রয়োজন প্রত্যেকের নিজ নিজ উদ্যোগ।

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতবছর দেশের মানুষের কাছে আতংকের নাম ছিল ডেঙ্গু। তোলপাড় করা ডেঙ্গুতে সরকারি হিসাবেই ১৭৯ জনের প্রাণহানির কথা বলা হয়েছিল। আর হাসপাতালে ১ লাখের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়। করোনায় স্থবির জনজীবনে ওষুধ না ছিটানোর কারণে পাল্লা দিয়ে বেড়েছে মশা। ফলে করোনার দুর্দিনে ঘরবন্দি মানুষের কাছে খাঁড়ার ঘায়ের মতোই এখন ডেঙ্গুর আতংক। এডিস মশার উপদ্রব কমাতে সবার আগে মশার উৎপত্তিস্থল ধ্বংস করার ওপর জোর দিচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

বর্তমান করোনা পরিস্থিতির কারণে সবকিছুই বন্ধ। সেই কারণে অনেকটাই শিথীল রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। সময়মত সতর্ক না হলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর