করোনা মোকাবেলায় দুস্থদের সহায়তার জন্য নিজেদের সেরা অর্জনের স্মারকগুলোকে নিলামে তুলছেন ক্রিকেটাররা। সাকিবের বিশ্বকাপ মাতানো ব্যাটটি বিক্রি হওয়ার পর আজ ‘অকশন ফর অ্যাকশন’ পেইজ থেকে নিলামে তোলা হয় কিউদের বিপক্ষে সৌম্য সরকারের টেস্ট ক্যারিয়ারের শতক হাঁকানো ব্যাট এবং শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের হ্যাটট্রিক করা বল। দুটো স্মারকের ভিত্তিমূল্য ছিল সমান তিন লাখ টাকা করে।
দুটো স্মারক একসঙ্গে প্যাকেজ হিসেবে কিনেছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। দুটো স্মারকের জন্য তারা খরচ করেছেন ৮ লক্ষ্য ৫০ হাজার টাকা। এর মধ্যে সৌম্যর ব্যাটের মূল্য তারা ধরেছে ৪ লাখ ৫০ হাজার টাকা, আর তাসকিনের বলের জন্য ধরেছে ৪ লাখ টাকা। যদিও তারা নিজেদের নাম প্রকাশ করেননি।
অকশন ফর অ্যাকশন’ অনলাইন প্ল্যাটফর্মের তরফ থেকে জানানো হয়েছে- ব্যাট এবং বল কিনে নেওয়া ব্যাংকের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।
কেএ/বার্তাবাজার