গরীব ও দুস্থদের পাশে দাড়ালেন হাসানুর রহমান

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে গরীব ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করলেন দক্ষিণখান থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান।

আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ রোডে রবিবার (৩মে) বিকেলে গরীব ও দুস্থ মানুষদের মাঝে চাল, তেল ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন হাসানুর রহমান। এসময় তার সাথে থেকে বিতরণে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় হাসানুর রহমান বলেন, আমাদের দেশসহ সারা বিশ্ব আজ ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলা করছে। গণতন্ত্রের মানস কণ্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা দেশরত্ন শেখ হাসিনা বলেছেন এই ক্রান্তিকালে বাংলাদেশের একটি মানুষও যেন খাবার থেকে বঞ্চিত না হয়।

হাসানুর রহমান আরও বলেন, আমি আশা করবো এই মহাদুর্যোগের সময় গরীব, অসহায় ও দুস্থদের সাহায্যার্থে সমাজের সকল বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসবেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম এর কথামতো আমরা দক্ষিনখান থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা গরীব অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো সর্বদা। সপ্তাহে দু’দিন আমরা গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর