করোনাঃ রাশিয়ায় ২৪ ঘণ্টায় ১০৬৩৩ জন আক্রান্ত

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। তবে কমছে মৃত্যুর হার।

এছাড়া ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৮০ জন।

রাশিয়ায় করোনার সবচেয়ে বেশি সংক্রমণ দেশটির রাজধানী অঞ্চল মস্কো। মস্কোয় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৪৮ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৬০৬ জন। করোনার বিস্তার রোধে লকডাউনের মতো পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও রাশিয়ায় সংক্রমণ আশঙ্কাজনক ও অতি দ্রত বাড়ছে।

উল্লেখ্য চীনের পর করোনাভাইরাস প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র হয় ইউরোপ। এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহাদেশের তালিকায় সবার উপরের নামটি ইউরোপের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর