ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন দলপতি কেন উইলিয়ামসন। গত বছরে দেশটির হয়ে দুর্দান্ত ক্রিকেটে খেলেছেন কিউইদের এই অধিনায়ক।
তার অধিনায়কত্বেই ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলেছিল তান দল। তবে বিতর্কিত নিয়মের কারণে হাড্ডাহাড্ডি লড়াই হওয়া সুপার ওভারের সেই ফাইনাল ম্যাচটি জিতে নেয় ইংলিশরা।
অন্যদিকে শিরোপা লড়াইয়ে হেরে গেলেও ব্যক্তিগতভাবে অসাধারণ পারফরম্যান্স করেছেন কেন উইলিয়ামসন। যে কারণে তাকেই বছরের সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাবটি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, সাবেক অধিনায়ক ও দলের বর্তমান তারকা ব্যাটসম্যান রস টেলর নির্বাচিত হয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়।
বার্তাবাজার/কে.জে.পি