মেহেরপুরে ছাত্রলীগের উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে ২শতাধিক কর্মহীন-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (৩ মে) বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গাংনী পৌর ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবীব।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জননেতা এম এ খালেক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। এ সময় ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর