যশোর বেনাপোল বারোপোতা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

যশোর বেনাপোল বারোপোতা গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ৷

রবিবার(০৩ই মে) রাত ১০ টার সময় এ ফেনসিডিল উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান”বার্তা বাজার “কে ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বারোপোতা গ্রামের মাঠে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় কোন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর