মেহেরপুরে ভেজাল আখের গুড় তৈরির কারখানায় প্রশাসনের অভিযান

মেহেরপুরের গাংনীতে আখের ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল আখের গুড় জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

ছবি:বার্তাবাজার।

আজ রবিবার সন্ধ্যা থেকে গাংনী উপজেলার রামনগর এলাকায় গুঁড়ো তৈরীর কারখানায় এই অভিযান পরিচালনা করেন।ভবানীপুর ক্যাম্পের এসআই ওয়ালীউল্লাহ এবং এসআই মামুনুর রশিদের সঙ্গীয় ফোর্স নিয়ে কারখানাটি ঘিরে রাখলে পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ ঘটনায় কারখানা মালিক আমির উদ্দিন শেখের ছেলে হকাজ্জেলকে ১০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত

উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমান বার্তা বাজার কে জানান কারখানায় উৎপাদিত গুড়ের মধ্যে আখের রসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি পরীক্ষা করে দেখা যায় ডালডা ও চিনি দিয়ে আখের গুড় তৈরি করছিল তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর