লক্ষ্মীপুরে কর্মহীন মধ্যবিত্তরা সবচেয়ে ভুক্তভোগী। সকল প্রকার কর্মযজ্ঞ বন্ধহয়ে যাওয়া বিপাকে পড়েছে তারা। এমতাবস্থায় খাবার সংকটে পড়ে সদর এমপির ব্যক্তিগত সহকারী বায়েজীদ ভূঁইয়ার নিকট ফোন দিয়ে জানান দেয় খাবার সংকটে রয়েছে তারা।
আর ফোন পেয়ে সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির বিশেষ সহকারী ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। রোববার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে সিএনজি যোগে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ও পৌর শহরের পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের ১৯ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা দিয়ে আসেন।
বায়েজীদ ভূঁইয়া বলেন, মানুষ কতটা অসহায় হয়ে পড়লে রাতের বেলায় হটলাইনে ফেন করে জানায় যে, বাসায় খাবার নাই। মধ্যত্তি এসব মানুষ কাউকে বলতেও পারছেনা। তাদের ফোন পেয়ে তাৎক্ষনিক সিএনজি নিয়ে মাননীয় এমপি মহোদয়েরপক্ষ থেকেব খাবার সমগ্রী পৌঁছে দিয়েছি। বিপদগ্রস্ত মানুষের পাশে এভাবে সদর এমপি সব আছেন থাকবেন।
কেএ/বার্তাবাজার