টেকনাফে তর্কের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ বাবু (২৩) নামের এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করা করা হয়েছে। আজ সন্ধ্যায় হোয়াইক্যং মাঝের পাড়া এলাকায় এঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত জনতা এক জনকে আটক করে পুলিশে দিয়েছে। নিহত যুবক হোয়াইক্যং মাঝের পাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ইফতারের পূর্বে লকডাউন না মেনে সিএনজিতে অতিরিক্ত যাত্রী বোঝাই সংক্রান্ত বিষয়ে একই এলাকার ফরিদের মেয়ের জামাই সিএনজি চালক রাসেলের সাথে আব্দুল্লাহর বাকবিতন্ডা হয়।

এসময় উপস্থিত লোকজন উভয়ে শান্ত করে ঘটনা স্থল থেকে তাড়িয়ে দেয়। ইফতারে পূর্বে আব্দুল্লাহ বাড়ি ফেরার পথে ফরিদের ছেলে হেলাল ও তার ভগ্নিপতি রাসেল ও মোঃ হোসেনসহ কয়েকজন আব্দুল্লাহর পথ রোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে একই এলাকার সৈয়দের পুত্র মোহাম্মদ হোসেন (২১) কে আটক করে এবং আহত আব্দুল্লাহ বাবুকে উদ্ধার করে পালংখালী এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল, বার্তা বাজারকে লাশের বুকে মারাত্বক ভাবে কুপের জখম রয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর