সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

রবিবার (৩ মে) এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সাভার উপজেলার সর্বেশেষ করোনা পরিস্থিতির তথ্য অনুযায়ী সাভারে নতুন করে ১জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এজন্য এই সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাভারে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা জানান, নতুন করে আজ (রবিবার) সাভারে ১জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। গতকাল (শনিবার) আমরা মোট ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠিয়েছিলাম।

ছবি:বার্তাবাজার।

তাদের ভিতর থেকে একজনের নমুনা রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আজ আরও ৬৭ জনের নমুনা সংগ্রহ করে আমরা প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠালেও সেই রিপোর্ট এখনো হাতে আসে নাই।
ছবি:বার্তাবাজার।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডাঃ নূর রিফাত আরা জানান, ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। আজ (রবিবার) রাত ১০:৩০ মিনিট পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৩২৯ জনের। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশন রয়েছেন ২ জন। একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং এখনও পর্যন্ত কেউ মারা যাননি এই উপজেলায়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর