কেরানীগঞ্জে নতুন ১৭ করোনা রোগী শনাক্ত

ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বয়স ৮ থেকে ৬০ এর মধ্যে। এখন পর্যন্ত কেরানীগঞ্জে সর্বোমোট আক্রান্ত ২১০ জন। এর মধ্যে মারা গেছেন ৭ জন এবং সুস্থ হয়েছেন ১০ জন।

আজ রোববার (৩ মে) রাতে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে দুই দিন আগের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে আজকে ১৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

মোবারক হোসেন আরও জানান, আক্রান্তদের মধ্যে যাদের শারীরিক অবস্থা ভালো তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, নতুন করে সনাক্ত হওয়া ১৭ জনের ৬ জন কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য ও ২ জন কেরানীগঞ্জ ক্যাম্পের র‍্যাব-১০ এর সদস্য রয়েছেন। এছাড়াও তেঘুরিয়ার ২ জন, শুভাঢ্যা ৬ জন ও আগানগর ইউনিয়নের ১ জন পজিটিভ হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর