করোনার কারণে গত ৩বছরে সর্বনিম্ন রেমিটেন্স এপ্রিলে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী ২০২০ সালের এপ্রিল মাসে প্রবাসীরা ১০৪ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি।
২০১৯ সালের এপ্রিলে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১৪৩ কোটি ৪৩ লাখ ডলার। এই হিসেবে গত বছরের এপ্রিলের তুলনায় এই বছরের এপ্রিলে প্রায় ৪০ কোটি ডলার কম এসেছে।
গত মার্চ মাসের তুলনায় রেমিটেন্স কমেছে ২৪ কোটি ডলার। গত মার্চ মাসে প্রবাসীরা ১২৮ কোটি ৬০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রবাসী আয় কমলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আমদানি ব্যয় না বাড়ার কারণে রোববার (৩ মে) পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১১ বিলিয়ন ডলার।
বার্তাবাজার/কে.জে.পি