ফুটপাতে মিললো যমজ নবজাতকের মৃতদেহ

রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা মোড়ের পাশে ফুটপাতে বাজারের ব্যাগের ভেতর থেকে রক্তমাখা কাপড়ে মোড়ানো যমজ ২ মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১টার দিকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বারিধারার কোকাকোলা মোড়ের ঠিক ১০০ গজ দক্ষিণে ফুটপাতের এক দেয়ালের পাশেই দুই নবজাতকের মৃতদেহ ফেলে রাখা হয়। একটি বাজারের ব্যাগের ভিতর রক্তমাখা কাপড়ে মোড়ানো ছিল মৃতদেহ দুটি। তবে কে বা কারা ফেলে রেখে গেছে তা দেখেননি কেউই। পথচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

গুলশান থানা পুলিশ জানায়, একটি বাজারের ব্যাগের ভেতর ছিল মৃতদেহ দুটি। তাদের বয়স হবে আনুমানিক ১দিন। মৃত অবস্থায় কেউ বাজারের ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে গেছে। কে বা কারা এভাবে মৃতদেহ দুটি ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর