ভারতে করোনা আক্রান্ত ৪০ হাজার ছাড়াল! মৃত ১,৩০৬

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেল। এদিকে, মৃতের সংখ্যাও ১,৩০০ ছাড়িয়ে গিয়েছে।

শনিবারই ভারতে কোভিড আক্রান্তের সংখ্যায় বড় লাফ লক্ষ্য করা গিয়েছিল। এই প্রবণতা অব্যহত রয়েছে। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্য়ান অনুসারে, দেশে আরও ২,৪৮৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা গিয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০,২৬৩।

আক্রান্তের পাশাপাশি ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃতের তালিকাও। দেশের ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ৮৩ জন। যার ফলে মোট মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৩০৬ জন।

এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৮,০৭০ জন। আর ১০,৮৮৭ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর