তৌহিদ হত্যা: খুনিদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (০৩ মে) দুপুরে ত্রিশাল উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে মানববন্ধন করে শিক্ষকরা।

ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও খুনিরা গ্রেফতার না হওয়ায় মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। এরমধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যেও হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে সামাজকি দূরত্ব বজায় রেখে শতাধকি শিক্ষার্থীরা মানববন্ধনে অংশনেন।

ছবি:বার্তাবাজার।

ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, সেহেরির খাওয়ার জন্য থালায় ভাত নিলেও খুনিরা খেতে দেয়নি। নির্মমভাবে হত্যা করা হয়েছে তৌহিদকে। ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও খুনিরা কেনো এখনি গ্রেফতার হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করে বিশ্ববিদ্যায়কে সে মামলার ব্যায়ভার বহনের দাবী জানান শিক্ষার্থীরা।
ছবি:বার্তাবাজার।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে বন্ধের মধ্যেও কঠোর র্কমসূচির ঘোষণার কথা বলেন তারা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা আহসান হাবীব বলনে, খুনিদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রফেতার না হলে লকডাউনের মধ্যেই কর্মসূচি দেয়া হবে।

ছবি:বার্তাবাজার।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ চৌধুরী বলনে, আমার সন্তান হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তৌহিদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত বিভাগে যাবো না।

গত ১ মে ভোরে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় তৌহিদুল ইসলাম খানকে কুপিয়ে হত্যা করে র্দুবৃত্তরা। সে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলায় আটপারা এলাকায়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর