লোহাগাড়ায় ১০০ অসহায় মানুষের পাশে ‘এক টাকায় আনন্দ’ মানবিক সংগঠন

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাণঘাতী করোনার সংক্রমণ থেকে বাঁচতে নিজঘরে আটকে থাকা কর্মহীন দিনমজুর ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘এক টাকায় আনন্দ। উপজেলার ১০০ মানুষের ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার মাধ্যমে এ মানবিক সংগঠনটি অসহায়দের পাশে দাঁড়ান।

রবিবার (৩ মে) সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিএনজিযোগে উপজেলার আধুনগর, আমিরাবাদ, পুটিবিলা, বড়হাতিয়া ও লোহাগাড়াসহ পাঁচটি ইউনিয়নের এক’শ অসহায় পরিবারে গিয়ে এসব ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনটির কর্মকর্তারা।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলা ১ কেজি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, লবন ১ কেজি, চিড়া ১ কেজি, মুড়ি ৫শ’ গ্রাম, চিনি ১ কেজিসহ প্রতিটি প্যাকেটে সাড়ে সাত কেজি ওজনের ৮টি খাদ্যপণ্য।

এসব খাদ্য সামগ্রী মানুষের ঘরে পৌঁছে দেন সংস্থাটির প্রধান নির্বাহী পরিচালক ও প্রতিষ্টাতা মো: জাবের হোসাইন সাকিব, পরিচালক মিনার মাহমুদ ও নির্বাহী সদস্য নাবিল প্রমুখ।

সংস্থাটির প্রধান নির্বাহী পরিচালক ও প্রতিষ্টাতা জাবের হোসাইন সাকিব জানান, আমাদের ‘এক টাকায় আনন্দ’একটি মানবিক সংগঠন। পথশিশু, ভিক্ষুক, পথচারী ও এতিম শিশুদের নিয়ে কাজ করি। বিভিন্ন সময়ে শুধুমাত্র ১ টাকার বিনিময়ে পথশিশু, পথচারী ও এতিম শিশুদের খাবার, কাপড়চোপড় ও শিক্ষা সামগ্রী দিয়ে উৎসাহিত করা হয়।

সংস্থাটির মুল থিম হচ্ছে দেশের কোন পথশিশু, অনাথ শিশু, পথচারী ও এতিম শিশু না খেয়ে, কাপড় না পরে এবং স্কুলে না গিয়ে থাকবে না। দেশে চলমান কঠিন দুর্যোগপূর্ণ সময়ে ঘরে আটকে পড়া কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষদের ঘরে এবার ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে তাদের পাশে দাঁড়ালাম।

সংগঠনের সদস্যরা আমরা সবাই ছাত্র। ইফতার সামগ্রী বিতরণ ছিল আমাদের সামর্থ্য অনুযায়ী মানবিক ক্ষুদ্র প্রয়াস। ইতোমধ্যে সংগঠনটি হটলাইন চালুর মাধ্যমে গোপনে ১৫০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর