পাবনায় নতুন ১ করোনা রোগী শনাক্ত

আজ রোববার (০৩ মে) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় পাবনার একজনের করোনা পজেটিভ এসেছে।

পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, তার বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামে। তার বয়স ৩৭ বছর। তিনি ঢাকা থেকে গত ২৭ এপ্রিল বাড়িতে আসেন। তার মধ্যে করোনার তেমন কোনো উপসর্গ নাই। তারপরও সন্দেহবশত গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

যেহেতু তার করেনো পজেটিভ এসেছে, সেকারণে তিনি এখন হোম আইসোলেশন এ থাকবেন। পরিবারের অন্যান্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সিদ্দিকী জানান, কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ওই বাড়িতে গিয়ে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। বাড়িটি ফাঁকা জায়গা হলে শুধু বাড়িটাই লগডাউন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে পাবনায় মোট ১১ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ১ জন ও সুজানগর উপজেলায় ১ জন করোনা আক্রান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর