কোরআন তিলাওয়াত করতে করতে হাফেজের মৃত্যু

পবিত্র রমজানে রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তুরস্কের এক বৃদ্ধ হাফেজ। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

আল জাজিরা আরবি জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাজি আলি সুলফিক নামের ওই বৃদ্ধ হাফেজ মৃত্যুবরণ করেন।

তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার হাতে শত শত শিক্ষার্থী কোরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছে। কোরআনের পাখি এই তুর্কি বৃদ্ধের মৃত্যুকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সৌভাগ্যের বিদায় আখ্যায়িত করে তার জন্য মাগফিরাতের দোয়া করছেন।

একজন লিখেছেন, কোরআনের সঙ্গে বসবাস করে কোরআনের ওপর মৃত্যু- সত্যি তিনি প্রকৃত সৌভাগ্যবান। আরেকজন লিখেছেন, তিলাওয়াত করতে করতে মহিমান্বিত রমজান মাসে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অবশ্যই আল্লাহ তার ভালো কাজগুলোর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর