চট্টগ্রামে ১০০০ প্রতিবন্ধী ও এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রীর উপহার বিতরণ করলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা।
রোববার (০৩ মে) সকাল দশটায় নগরীর আগ্রাবাদস্থ গোল্ডেন টাচ ক্লাবে ১০০০ এতিম শিশু ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ফায়সল অভি বার্তাবাজারকে বলেন, চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা-পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজের শুভ জন্মদিন উপলক্ষে চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ রনি মির্জার সার্বিক ব্যাবস্থাপনায় এতিম প্রতিবন্ধী শিশু সহ সর্বমোট ১০০০ দুস্থ ও অসহায় পরিবারের জন্যে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়।

উপস্থিত ইফতার সামগ্রী উপহার সংগ্রহকারী এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ অসহায় ছাড়াও নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডে ইফতার সামগ্রীর উপহার পৌঁছে দেন মহানগর ছাত্রলীগের শত শত নেতাকর্মী।
উক্ত ইফতার সামগ্রী উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা-পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, সদস্য ফায়সল অভি, ছাত্রলীগ নেতা এহেশাতুল আলম জিসান, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ/ছাত্রসংসদের জি,এস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, এজিএস নোমান সাইফ, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহামুদ মুন্না, ছাত্রসংসদ সম্পাদক আব্দুর রহিম জিসান, সদস্য শাহীন আলম, ছাত্রনেতা রাসেল হোসেন, শেখ শুভ, তানজিদ বাবু কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু কায়সার তুষার, উপ-পরিবেশ সম্পাদক আশিকুর রহমান আকিব, সহ-সম্পাদক তারেকুল ইসলাম, তানভিরুল ইসলাম তানভীর, মেহেরাজ খান অপি, মেহেদি হাসান, কাওসার আহাম্মেদ হীরা, অর্পণ খাস্তগীর, ইসমাম হোসেন, রাহুল খান, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশীশ সরকার নয়ন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও ওয়র্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ শেখ রাজু,সজল, আশিক, সাইফ, চিশতি, আহসান হাবিব,খোরশেদ আলম জুয়েল,সজীব, শাহরিয়াজ খান রিয়াদ, আরিফ, ফয়সাল, দাউদ সহ প্রমুখ।
কেএ/বার্তাবাজার