করোনাভাইরাস (কোভিড-১৯) প্রকোটে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।
সে কারনে রোববার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের ৩৫৭ জন এবং লাউহাটি ইউনিয়নের ২০০ জন কর্মহীন লেবু শ্রমিকের মাঝে এ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ফাজিলহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান ফিরোজ, ত্রাণ বিতরন তদারকি কর্মকর্তা মো. মোবারক হোসেন, মতিয়ার রহমান, মুহাম্মদ শাহীনুজ্জামান, আখতার হামিদ প্রমুখ।
কেএ/বার্তাবাজার