দেলদুয়ারের বিভিন্ন হাট বাজারে জীবানু নাশক স্প্রে অব্যাহত

টাঙ্গাইলের দেলদুয়ারে বীজ বিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে দেলদুয়ার, চক বাজার, নাল্লাপাড়া,ছিলিমপুর, এলাসিন সহ বেশ কয়েকটি বাজারে করোনাভাইরাস প্রতিরোধে জীবানু নাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।

হাট বাজারের বিভিন্ন প্রবেশ পথ, মাছ মাংসের দোকান, কাঁচা বাজার, মুরগীর বাজার সহ বাজারের বিভিন্ন ড্রেনে জীবানু নাশক স্প্রে করা হয়। নিত্য প্রয়োজনীয় মালপত্র ক্রয়-বিক্রয়রে জন্য মানুষজন বাজারে আসছেন। বাজার, রাস্তা-ঘাটে,মাছ, মাংস, ও সবজি দোকান অদৃশ্য করোনা ভাইরাস কোথায় পড়ে আছে তা বুঝা যায় না।

সে কারনে সচেতনবান মানুষ ঘর থেকে বের হতেও আতঙ্কবোধ করে। মানুষের মধ্যে আতঙ্কবোধ দুর করার জন্য এপ্রিল মাসের প্রথম থেকেই বীজ বিস্তার ফাউনডেশানের উদ্যোগে বিভিন্ন সময় জীবানু নাশক স্প্রে করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর