করোনা ইস্যুতে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে নিম্ম আয়ের মানুষ। খাদ্যের যোগান যেখানে কষ্টকর সেখানে নিম্ম আয়ের মানুষ গুলো ভালো করে ইফতার করা স্বপ্নের মতো। নিম্ম আয়ের এসব মানুষকে ইফতার করিয়েছে ছাত্রলীগ। ঈশ্বরগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উদ্যোগে ইফতার করানো হয়।
ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন করোনা ইস্যুতে অসহায় হয়ে পড়া মানুষকে ইফতারে আনন্দ বিতরণের উদ্যোগ নেন। তার এই উদ্যোগে সাবেক ও বর্তমান ছাত্রলীগে নেতাকর্মীরাও অংশ নেয়।
রোববার ইফতারের আগে ছাত্রলীগ নেতাকর্মীরা ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বাজারে ও সড়েকর পাশে থাকা রিকশা চালক ও নিম্ম আয়ের মানুষের হাতে ইফতারের জন্য বিরিয়ানির প্যাকেট তুলে দেন। রোববার ৩০০ মানুষকে ইফতার করানো হয় ছাত্রলীগের উদ্যোগে।
এ সময় ইফতার বিতরণ কাজে অংশ নেয় পার্থ, রাতুল, সাইমন, লিংকন, হাবিব, আলা আমিন প্রমুখ। ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে। অসহায় মানুষের মাঝে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কর্মীদের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।
কেএ/বার্তাবাজার