‘ফেসবুকে গুজব ছড়ালে পুলিশকে জানান’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কেউ গুজব ছড়ালে তাকে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

রবিবার(৩ মে) ভোরে এই অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরাফাত আলী আপেল নামের ওই ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এবং সরকারি উচ্চপদস্থ কর্মকতাদের নিয়ে বাজে মন্তব্য এবং হত্যার উস্কানি দিচ্ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো পোস্ট দিচ্ছিলেন।

এই অভিযোগে সিআইডির সাইবার পুলিশের সহায়তায় নওগাঁ জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রবিবার দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার অপরাধ দমনে ‘সাইবার পুলিশ’ ২৪ ঘণ্টা কাজ করছে। সাইবার অপরাধ এবং যেকোনো ধরনের গুজব সম্পর্কে সরাসরি পুলিশকে ফোন করতে বলা হয়।

ফোন নম্বর ০১৭৩০-৩৩৬৪৩১। প্রয়োজনে ই-মেইল করতেও বলা হয়েছে। ইমেইল ঠিকানা [email protected] অথবা ফেসবুক পেজে (https://www.facebook.com/cpccidbdpolice/) অভিযোগ জানাতে বলা হয়েছে। (ঢাকাটাইমস/০৩মে/এসএস/জেবি)

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর