আগামীকাল বসছে পদ্মাসেতুর ২৯তম স্প্যান

করোনা আতংকের মধ্যেই আগামীকাল সোমবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ২৯তম স্প্যান বসছে।

সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর ‘ফোর-এ’ নামে এ স্প্যানটি বসানোর পর ৪ হাজার ৩৫০ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হবে পদ্মাসেতু।

রোববার (৩ মে) সকালে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া কুমার ভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়েছে নির্ধারিত পিলারের কাছে।

সোমবার (৪ মে) সকাল থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হবে।

২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৯তম স্প্যানটি।বর্তমানে পদ্মাসেতুর ৪২০০ মিটার দৃশ্যমান আছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর