আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

মানিকগঞ্জের সিঙ্গাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আল্লাহ ও রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তি করায় রনি সত্যার্থী (২৩) নামের এক হিন্দু যুবককে আটক করেছে সিঙ্গাইর থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক ইউনিয়নের উদিত চন্দ্র দাসের পুত্র এবং মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিলে রনি সত্যার্থী তার ব্যক্তিগত ফেজবুক আইডি(roni sattyarthi) থেকে আল্লাহ ও হযরত মোহাম্মদ( সা.) কে ‌নিয়ে অপমানজনক পোস্ট ও মন্তব্য প্রকাশ করে।

পোস্টটি ফেসবুকে ভাইরাল হলে পরে শনিবার সকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ করলে থানা পুলিশ রনি সত্যার্থীকে আটক করে। তার স্ট্যাটাসে আরো কটুক্তিমূলক কমেন্ট করে সনাতন ধর্মাবলম্বীরা। কটুক্তিকারীর শাস্তি দাবিতে ছাত্রলীগ নেতা রনি আহমেদ ও যুবলীগ নেতা এসএম আলমগীর হোসেন বাদি হয়ে সিঙ্গাইর থানায় অভিযোগ করেন।

এ ব্যাপারে জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, আল্লাহ এবং আমাদের নবী কে নিয়ে কটুক্তিকারিকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। আপনারা কেউ উত্তেজিত হবেন না, আপনাদের সাথে আমিও বিচার দাবি করতেছি।
আল্লাহ এবং আমাদের নবী কে নিয়ে কেউ কোন কটুক্তি করলে তাকে ছাড় দেওয়া হবেনা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে অভিযুক্ত রনি সত্যার্থীকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে মামলা করেন। কমেন্টে কটুক্তি কারীদেরও আইনের আ ও তায় আনা হবে বলে জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর