ভারত থেকে দেশে ফিরেছেন আরো ৫৯ বাংলাদেশি। তারা দুইটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।
আজ বরিবার(৩ মে) বিকেল ৫ টায় বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইটে ২২১ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
যাত্রীদের মধ্যে কলকাতা থেকে ৫৯ জন ও মুম্বাই থেকে ১৬২ জন ফিরেছেন।
বার্তাবাজার/কে.জে.পি