কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আকবর হোসেন চলে গেলেন না ফেরার দেশে। আজ রোববার (৩ মে) দুপুর ২:৩০ ঘটিকায় তিনি ডায়বেটিস ও হার্টে সমস্য জনিত কারণে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য গুনগাহী রেখে যান। মরহুমের জানাযা তারাবি নামাযবাদ নতুন বাজার ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন, পেশাজিবী মানুষ ও হোসেনপুর মডেল প্রেসকাব এর সকল সদস্যবৃন্দ শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।