অনুপ্রবেশের মামলায় জামিন পেয়েছেন সংবাদিক শফিকুল ইসলাম কাজল তবে ৫৪ ধারার মামলায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাংবাদিক কাজলকে উদ্ধারের দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা।
আজ রবিবার(৩ মে) সকালে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাকে আটক দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে বেলা ১২টার দিকে তাকে যশোরে আদালতে পাঠায় পোর্ট থানার পুলিশ।
১০ই মার্চ সন্ধ্যায় সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ই মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন।
১৩ই মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেয়ার দাবি জানায় পরিবার। ১৮ই মার্চ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিক কাজলের সন্ধান চাওয়া হয়।
পরে ১৮ই মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।
বার্তাবাজার/কে.জে.পি