ঈশ্বরগঞ্জে মহাজন সমিতির দেয়া খাদ্যসামগ্রী পেল ১২৬০ পরিবার

ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে বাজার মহাজন সমিতির উদ্যোগে ১২৬০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। রোববার বিকেলে সুশৃংখল ভাবে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি ফেরে কর্মহীন ও অসহায় মানুষ।

উপজেলার আঠারবাড়ি রায়বাজার মহাজন সমিতি করোনা ইস্যুতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। কর্মহীন মানুষের জন্য মহাজন সমিতির উপহার লেখা ব্যাগে করে অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার বিকেলে আঠারবাড়ি মহিমচন্দ্র রায় চৌধুরী (এমসি) উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় নারী পুরুষদের মাঝে ১০ কেজি করে চাল ও দুই কেজি করে আলু বিতরণ করা হয়। সারিবদ্ধ ভাবে মাঠে খাদ্যসামগ্রী রেখে দেওয়ার পর কার্ডধারী অসহায় মানুষ সারিবদ্ধ ভাবে খাদ্যসমগ্রী নিয়ে বাড়ি ফেরেন।

মহাজন সমিতির খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহাজন সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন, মহাজন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন, মহাজন সমিতির সাংগঠনিক সম্পাদব মো. জাকির হোসেন, মহাজন বিপুল সরকার টলন, আবদুর রহিম ভুঁইয়া প্রমুখ।

আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বলেন, কর্মহীন অসহায় মানুষের মাঝে ব্যবসায়ীরা দাঁড়ানোর চেষ্টা করেছে। ১২৬০ পরিবারে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে মজান সমিতির উদ্যোগে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, করোনা দুর্যোগে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা। সুশৃঙ্খল ভাবে মানুষ খাদ্যসামগ্রী গ্রহণ করেছে। উদ্যোগটি প্রশংসনীয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর