করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসক, নার্সসহ সামনের সারিতে থাকা সকল স্বাস্থ্যকর্মীদের ২মাসের বাড়তি পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার(৩ মে) অর্থ বিভাগের যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী এ তথ্য জানান।
সোমবার (৪ মে) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, “কোভিড ১৯ মোকাবেলায় দুই মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের।” তবে পুলিশ কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পুরস্কারের আওতাধীন নন বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি