রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় হামের প্রদুর্ভাব এখনো দুর হয়নি। নতুন করে সাজেকের আরো একশ জন হামে আক্রান্ত হয়েছে। এই হাম রোগীদের চিকিৎসা দিতে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘‘আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস’’ এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নে হামের প্রাদুভাব দেখা দিয়েছিল ফেব্রুয়ারী মাসের শেষ দিকে। তখন হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ৯ শিশু। সরকারী-বেসরকারী ও সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা তা থেকে মুক্ত হতে না হতে আবার নতুন করে দেখা দিয়েছে হামের প্রার্দুভাব। গতবুধবার সাজেকে গিয়ে দেখা যায় সাজেকের দুর্গম সুরুংণালা, শিছকছড়া মাচালং এলাকাসহ কয়েকটি এলাকায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে রাঙ্গামাটির বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস। তবে তাদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে ইউকে এইড ও ষ্টার্ট ফান্ড বাংলাদেশে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, সাজেক এলাকায় নতুন করে মাচলং ৬৪ জন, সুরুনং নালায় ২৮ জন, গঙ্গারাম ও ভাই বোন ছড়ায় ৭ জন আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও স্থাণীয় আইন-শৃখলা বাহিনীকে আক্রান্তদেও তালিকা দেয়া হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে নতুন করে হামে আক্রান্ত হয়েছে বলে তাদের কাছে এখনো কোন তথ্য আসেনি।
উল্লেখ্য, ১৫ ফের্রুয়ারী থেকে সাজেক ইউনিয়ন এলাকায় হামের প্রার্দূভাব দেখা দেয়। এতে ৯ শিশু হামে আক্রান্ত হয়ে মারা যায়। এতে আক্রান্ত হয়েছে বয়স্ক ও শিশুসহ দুশতাধিক।
এলাকাবাসীদের দাবী, হামে কারো প্রাণ হানি না ঘটার আগে যেন হামে আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন সংশিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা বাজার/এম.সি