মলত্যাগের ঘটনায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকূপায় মলত্যাগের ঘটনাকে কেন্দ্র করে এক মুদি দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) সকালে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত দোকানীর নাম জোয়াদ আলী (৫০)। তিনি ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত জোয়াদ আলীর দোকানের সামনে আগের রাতে কে বা কারা মল ত্যাগ করে গিয়েছিল। সকালে দোকান খোলার সময় এর প্রতিবাদ করায় পিটিয়ে মেরে ফেলা হলো তাকে। ৫/৭ জনের এলোপাথাড়ি কিল-ঘুষি-লাথিতে আধামরা স্বামীকে হাসপাতাল পর্যন্ত নিয়েও বাচাতে পারেনি তার স্ত্রী জোৎস্না বেগম।

নিহতের স্ত্রী জোৎস্না বেগম অভিযোগ, এমন ঘটনার প্রতিবাদে বেদম মারপিট করা করলে জোয়াদ আলি মাটিতে লুটিয়ে পড়েন। দৌড়ে এসে তাকে উদ্ধার করে ভ্যানে করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে কারা মেরছিল মৃত্যুর আগে তা হাসপাতালের ডাক্তারের সামনে বলে গেছেন।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর