মুন্সীগঞ্জের সিরাজদিখানে চিকিৎসক ও পুলিশের ৩ সদস্যসহ ৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় ১৭ বাড়ী লকডাইন করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে এ উপজেলায় সর্বমোট ২৯ জনের করোনা শনাক্ত হল। আজ ররিবার বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান নতুন করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সিরাজদিখান থানার একজন এসআই, একজন পিএসআই ও আরেক জন গোয়েন্দা সংস্থা ডিএসবিতে কর্মরত এসআইয়ের করোনা শনাক্ত হয়েছে। বাকী দুইজনের একজন নারী ও আরেকজন একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী।
এখন পর্যন্ত সিরাজদিখানে ৭০ বছর বয়সী বৃদ্ধাসহ ৩ জন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন বলেও জানান স্বাস্থ্য কর্মকর্ত ডা. বদিউজ্জামান। উপজেলায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় পৃথক ২ গ্রামের ১৭ বাড়ি লকডাউন করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার লক ডাউনের বিষয়টি নিশ্চিত করে জানান, বয়রাগাদী গ্রামে ১৩টি এবং মধ্যপাড়া ৪ বাড়ীসহ ১৭ টি বাড়ী লক ডাউন করা হয়েছে এবং আক্রন্ত ৩ জন পুলিশ অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইশোলেসনে আছে আর ৪জন পুলিশ সদস্য রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইনে আছে।
বার্তা বাজার/এম.সি