প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
শনিবার (০২ মে) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া শনিবার আরও একজন মারা গেছে। তিনি সিঙ্গাপুরের নাগরিক। দেশটির সরকার আশা প্রকাশ করছেন খুব দ্রুত ভাইরাসের আক্রমণ নিয়ন্ত্রণ হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১৭ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের তাদের বেশিরভাগ বয়স ৬০ থেকে ৯০ বছরের মধ্যে। বর্তমানে সিঙ্গাপুরে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে। আক্রান্তের সংখ্যা যেমন কমে যাচ্ছে। অন্যদিকে সুস্থ হওয়ার হারও বাড়ছে।
এদিকে সরকারের পক্ষ থেকে আগামী ৫ এপ্রিল থেকে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমেটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। S11 পংগল ডরমেটরি থেকে এখন পর্যন্ত ২৪৭৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া আজকে আরও নতুন ৫টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে।
বার্তাবাজার/এমকে