পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ আটক ৩ (ভিডিওসহ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলা ব্রীজসংলগ্ন এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলো, জেলার ভৈরবের চন্ডিবের মধ্যপাড়া এলাকার হেলু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২১), একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাকিব(১৯) ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে শাহজালাল(২১)।

পাকুন্দিয়া থানার ওসি মো.মফিজুর রহমান জানান, গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিডিও…

পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ আটক ৩

পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ আটক ৩বিস্তারিত জানতে ক্লিক করুন

Gepostet von Barta Bazar am Sonntag, 3. Mai 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর