একদিনে আক্রান্ত আরও ১১৩ পুলিশ সদস্য

নতুন করে গত ২৪ ঘন্টায় আরও ১১৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশ সদর দফতর সূত্রে জানানো হয়েছে এ পর্যন্ত সারাদেশে ৮৫৪ জন আক্রান্ত হয়েছে।

মোট আক্রান্তের মাঝে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে আইসোলেশনে আছেন ৩১৫ জন। মারা গেছেন ৫ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।

এছাড়াও কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর